1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

জামায়াতের ১৪৯ নেতাকর্মীর বিচার শুরু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ২৯৩ বার দেখা হয়েছে

আদালত প্রতিবেদক

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনালের এ টি এম আজহারুল ইসলামসহ ১৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার একটি মামলায় বিচার শুরু করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে বিচার শুরু করার এ আদেশ দেন।

মামলার অপর আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন জামায়াত ইসলামীর বর্তমান আমির মোহাম্মাদ শফিকুর রহমান ও সহকারী সেক্রেটারি জেনারেল মো. রফিকুল ইসলাম খান।

২০১১ সালের এ মামলায় চার্জগঠনের শুনানির সময় এ টি এম আজহারুল ইসলামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। চার্জগঠনের পর তাকে আবারও কারাগারে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি এ টি এম আজহারুল ইসলাম। তাই নিরাপত্তাজনিত কারণে তাকে দীর্ঘদিন সিএমএম আদালতে না আনায় এ মামলার বিচার ঝুলে ছিল। চার্জগঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হলো।

২০১১ সালের ১৯ সেপ্টেম্বর কাকরাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মতিউর রহমান জামায়াত-শিবিরের ১৩০ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা বলা হয়, ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর বিকেলে আসামি এটিএম আজহারের নেতৃত্বে ২৫০০-৩০০০ নেতাকর্মী জঙ্গি মিছিলে লাঠিসোঠা নিয়ে শান্তিনগর থেকে রাজমনি ক্রসিংয়ের দিকে আসার সময় কাকরাইল সুপার মার্কেটের সামনে পুলিশের ওপর অক্রমণ করে এবং রাস্তায় চলাচলরত গাড়ি ভাঙচুর করে।

মামলাটি তদন্তের পর ২০১৯ সালের ২২ আগস্ট রমনা থানার উপপরিদর্শক (এসআই) মুাম্মাদ সাইফুল ইসলাম খান জামায়াতের ১৫০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার একজন আসামি পরবর্তীকালে মারা যান।

উল্লেখ্য, ২০১২ সালের ২২ আগস্ট এটিএম আজহারুল ইসলাম মগবাজারের বাসা থেকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। ওই মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার ফাঁসির রায় দেয়। ওই রায় আপিলে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ বহাল রাখেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026