1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

ইথিওপিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ১৫৭ আরোহী নিহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ মার্চ, ২০১৯
  • ২৪৩ বার দেখা হয়েছে

১৫৭ জন যাত্রী ও ক্রু নিয়ে ইথিওপিয়ায় বিধ্বস্ত হওয়া বিমানটির সকল আরোহী নিহত হয়েছেন। ইথিওপিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইন্স এ তথ্য নিশ্চিত করেছে। বোয়িং-৭৩৭ বিমানটি দেশটির রাজধানী আদ্দিস আবাবা থেকে নাইরোবির উদ্দেশে যাত্রা করেছিলো। ওড়ার মাত্র ৬ মিনিট পরই এটি বিধ্বস্ত হয় বলে আন্তর্জাতিক ফ্লাইট পর্যবেক্ষণকারী একটি সংস্থা জানিয়েছে। খবর বিবিসির।

ইথিওপিয়ান এয়ারলাইন্স জানিয়েছে, বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮০০ বিমানটিতে ১৪৯ জন যাত্রী ও ৮ জন ক্রু ছিলেন। যাদের কেউই বেঁচে নেই। মাত্র ৪ মাস আগে বিমানটি বহরে যোগ করেছিলো এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

বিমান সংস্থার একজন মুখপাত্র বলেন, স্থানীয় সময় রবিবার ৮ টা ৪৪ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে দুই ঘণ্টার দূরত্বে দুর্ঘটনাস্থলটি অবস্থিত।

আরও পড়ুনঃ ভারত-পাকিস্তান পৃথকের জন্য দায়ী মোদির মতো ধর্মান্ধরাই: ইমরান খান

ইথিওপিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ১৫৭ আরোহী নিহত

দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে বিধ্বস্থ হওয়া বিমানের ধ্বংসাবশেষ দেখছেন ইথিওপিয়ান এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা টৌলডে জেব্রেমারিয়াম।

দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও ওই বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের খবর নিশ্চিত করা হয়। সরকারি এভিয়েশন সংস্থার মুখপাত্র বলেন, মোট আরোহীর সংখ্যা ১৫৭ জন।

ইথিওপিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ১৫৭ আরোহী নিহত

ঘটনাস্থলের দিকে ছুটছে জরুরি সংস্থার যানবাহন। ছবি: বিবিসি।

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ এক টুইট বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন। আক্রান্তদের জন্য প্রার্থনা করার আহ্বান জানিযে টুইট করেছেন কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তাও।

২০১৮ সালে বোয়িং-৭৩৭ মডেলের আরেকটি বিমান ইন্দোনেশিয়ার জাভা সাগরে বিধ্বস্ত হলে ১৮৯ জন আরোহী নিহত হন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026