1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার

নাটোরে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৫৫ বার দেখা হয়েছে

নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় একটি ফিলিং স্টেশনে পার্কিং করা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ নভেম্বর) ভোরে বড়াইগ্রামের মহিষভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই এলাকার একটি ফিলিং স্টেশনে জিএম ট্রাভেলসের তিনটি বাস পার্কিং করা ছিল। এতে আগুন দিলে তিনটি বাস সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বনপাড়ার পাটোয়ারী ফিলিং স্টেশনে প্রতিদিনের মতো জিএম ট্রাভেলসের বাস পার্কিং করে রাখা হয়। ভোরে দুর্বৃত্তরা তিনটি গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়দের দৃষ্টিতে আসে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026