1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

ডিসেম্বর থেকে নিষ্ক্রিয় অ্যাকাউন্ট মুছে ফেলবে গুগল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২২৫ বার দেখা হয়েছে

অব্যবহৃত বা নিষ্ক্রিয় যেকোনো গুগল অ্যাকাউন্ট মুছে দেবে গুগল। চলতি বছরের মে মাসে গুগল এ বিষয়ে নীতিমালা ঘোষণা করে। সেখানে বলা হয়, কমপক্ষে দুই বছর ধরে নিষ্ক্রিয় আছে এমন অ্যাকাউন্ট মুছে দেয়া বা ডিলিটের সিদ্ধান্ত নিয়েছে তারা। খবর এপি।

 

নিষ্ক্রিয় অ্যাকাউন্ট মুছে ফেলার সিদ্ধান্ত হলেও তখন চূড়ান্ত সময়ক্ষণ ঘোষণা করেনি এ টেক জায়ান্ট।

মূলত নিরাপত্তার ঝুঁকি এড়াতে গত মে মাসে গুগল এই সিদ্ধান্তর কথা জানায়। প্রতিষ্ঠানটি বলেছিল, অনুসন্ধানে দেখা গেছে যে পুরোনো ও নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলোতে এমন পাসওয়ার্ড ব্যবহার করা হয় যা অন্য কোনো অ্যাকাউন্টেও ব্যবহার করা হয়েছে। যার ফলে ফিশিং, স্প্যাম ও হ্যাকিংয়ের ক্ষেত্রে বাড়তি ঝুঁকিতে পড়তে পারে ওইসব অ্যাকাউন্ট।

গুগলের নতুন নীতিতে বলা হয়েছে, আপনি আমাদের সেবা আর ব্যবহার না করলেও আমরা ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে ও অ্যাকাউন্টে অনধিকার প্রবেশ ঠেকাতে চাই।

আরো জানিয়েছিল, নিষ্ক্রিয় অ্যাকাউন্ট ধরে রাখতে চাইলে প্রতি দুই বছরে অন্তত একবার সেই অ্যাকাউন্ট বা এর সঙ্গে যুক্ত যেকোনো পরিষেবায় লগ ইন করতে হবে। একটি ইমেইল পড়া, ভিডিও দেখা কিংবা অন্তত একবার সার্চ ইঞ্জিন ব্যবহার করতে হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026