1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার

সিরাজগঞ্জে মহাসড়কে পিকআপে অগ্নিসংযোগ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৭৬ বার দেখা হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের নলকায় পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা অংশে আজিজ ফিলিং স্টেশন এলাকায় এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

কামারখন্দ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রহমান বলেন, রাত সাড়ে ৩টার দিকে খবর পাই নলকায় মহাসড়কে যানবাহনে আগুন দেওয়া হয়েছে। তারপর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ বলেন, একটি সবজিবাহী পিকআপ উত্তরবঙ্গ থেকে সবজি নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পিকআপটি রাত সোয়া ৩টার দিকে আজিজ ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে সেখানে রাস্তা একটু ভাঙা থাকায় পিকআপটি একটু গতি কমায়। এই সুযোগে কয়েকজন দুর্বৃত্ত মশালজাতীয় কিছু দিয়ে পিকআপটির সামনের সিটে আগুন ধরিয়ে দেয়। এ সময় চালক ও হেলপার ভয়ে ট্রাক থেকে নেমে যান।

ওসি বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পিকআপটির সামনের দিক পুড়ে গেছে। পিকআপটিতে আগুন দেওয়া দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

উল্লেখ্য, বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধে এর আগেও সিরাজগঞ্জের মহাসড়কে তিনটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026