1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে? বীরগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি মনজুরুল মেসির বিদায়ে কঠিন পরীক্ষায় আর্জেন্টিনার ‘ফুটবল-বাণিজ্য’ প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ দুই মাসের মধ্যে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর বিমান-পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরামর্শ সংসদীয় কমিটির বিদেশফেরতদের নতুন জীবন গড়তে সরকার ও জাতিসংঘের ৩০ মাসের কর্মসূচি দিল্লিতে আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের প্রতিনিধিদলের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধি দলের সাক্ষাৎ

অনুসারীদের প্রার্থী না করলে ভোটে যাবেন না রওশন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৮৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

দলের ভেতরের বিভেদ না মিটিয়েই জাতীয় পার্টির মনোনয়ন তালিকা ঘোষণা করায় ক্ষুব্ধ হয়েছেন দলের প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। ছেলে রাহগীর আল মাহি সাদ এরশাদ ও নিজ অনুসারীদের মনোনয়ন না দিলে তিনি নির্বাচনে যাবেন না। রওশনপন্থী একাধিক নেতা এ তথ্য জানিয়েছেন।

জাতীয় পার্টি সূত্র জানায়, দলের বিবদমান দুই পক্ষের সঙ্গে মধ্যস্থতা করতে একজন অরাজনৈতিক ব্যক্তি কাজ করছেন।

ওই ব্যক্তি দুই পক্ষের সঙ্গে পৃথক বৈঠক করেছেন।
দলীয় সূত্র জানায়, রওশন তাঁর পছন্দের কয়েকজন নেতার নাম দিয়ে বলেছেন, তাঁদের মনোনয়ন দিতে হবে। ছেলে সাদ এরশাদকে রংপুর-৩ আসনে মনোনয়ন দিতে হবে।

গত সোমবার জাতীয় পার্টি দলীয় মনোনয়নের যে তালিকা প্রকাশ করেছে তাতে রওশন এরশাদের অনুসারী মসিউর রহমান রাঙ্গা, গোলাম মসীহ, কাজী মামুনুর রশিদ, সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারওয়ার মিলন, সাবেক এমপি জিয়াউল হক মৃধা ও নুরুল ইসলাম, ডা. কে আর ইসলাম, ইকবাল হোসেন রাজুসহ বেশ কয়েকজনকে মনোনয়ন দেওয়া হয়নি।

বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ  বলেন, রওশন এরশাদ সবাইকে নিয়ে নির্বাচনে যেতে চান। তিনি বলেন, তাঁদের নির্বাচনে যাওয়ার মতো ব্যবস্থা রাখেনি দলের চেয়ারম্যান জি এম কাদেরের অনুসারীরা। তাঁদের মনোনয়ন ফরমও দেওয়া হয়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026