1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বীরগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি মনজুরুল মেসির বিদায়ে কঠিন পরীক্ষায় আর্জেন্টিনার ‘ফুটবল-বাণিজ্য’ প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ দুই মাসের মধ্যে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর বিমান-পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরামর্শ সংসদীয় কমিটির বিদেশফেরতদের নতুন জীবন গড়তে সরকার ও জাতিসংঘের ৩০ মাসের কর্মসূচি দিল্লিতে আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের প্রতিনিধিদলের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধি দলের সাক্ষাৎ এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১০ ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশ, ইসি বলছে ‘অনুমতি লাগবে’

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৫২ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে এ সমাবেশ করতে নির্বাচন কমিশনের অনুমতি লাগবে। সেইসঙ্গে আচরণবিধিতে যা আছে, তা অনুসরণ করতে হবে।

রোববার (৩ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ কথা জানান।

তিনি বলেন, সমাবেশের অনুমতির জন্য আমরা এখনো কোনো চিঠি পাইনি। সমাবেশ করতে ইসির অনুমতি লাগবে। আমাদের আচরণবিধিতে যা আছে তাই অনুসরণ করতে হবে।

অনুমতি ছাড়া সমাবেশ করতে পারে কিনা- জানতে চাইলে তিনি বলেন, যদি কোড অব কন্ডাক্ট ভায়োলেশন হয় তাহলে কমিশন ব্যবস্থা নেবে।

তফসিল হয়ে গেছে, তাই কার কাছে অনুমতি নিতে হবে- জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় প্রশাসন আছে, রিটার্নিং অফিসার আছেন, সেখান থেকে অনুমতি নেবেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026