1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বীরগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি মনজুরুল মেসির বিদায়ে কঠিন পরীক্ষায় আর্জেন্টিনার ‘ফুটবল-বাণিজ্য’ প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ দুই মাসের মধ্যে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর বিমান-পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরামর্শ সংসদীয় কমিটির বিদেশফেরতদের নতুন জীবন গড়তে সরকার ও জাতিসংঘের ৩০ মাসের কর্মসূচি দিল্লিতে আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের প্রতিনিধিদলের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধি দলের সাক্ষাৎ এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দলীয় প্রার্থীতে অস্বস্তি-স্বতন্ত্রে শঙ্কা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৩ বার দেখা হয়েছে

 

অন্যদিকে, নির্বাচনের মাঠে একই দলের একাধিক প্রার্থীর উপস্থিতি বিশৃঙ্খলা এবং দলীয় কোন্দল বাড়তে পারে বলেও মনে করছেন বিশ্লেষকদের কেউ কেউ। ভোটের মাঠে ইতোমধ্যেই শুরু হয়েছে অস্বস্তি আর একাধিক প্রার্থীর উপস্থিতির জের। দেশের একাধিক স্থানে স্বতন্ত্র প্রার্থীদের ওপর ঘটেছে হামলার ঘটনাও। যে কারণে দলীয় সিদ্ধান্তের পরও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বিরাজ করছে হামলা-হয়রানির শঙ্কা। তবে সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে সবার নিরাপত্তা নিশ্চিতে মাঠপর্যায়ে বার্তা পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কেউ যেন নিরাপত্তাহীনতায় না ভোগে সে জন্য ব্যবস্থা নিতেও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে ইসি।

একাদশ জাতীয় সংসদের সদস্য ছিলেন এমন অন্তত ৭২ জন নেতা এবার আওয়ামী লীগের মনোনয়ন তালিকায় জায়গা পাননি। তাদের অনেকে যেমন স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকার বিরুদ্ধে ভোটে লড়ার প্রস্তুতি নিচ্ছেন, তেমনি এলাকায় যারা নিজেদেরকে জনপ্রিয় বলে মনে করছেন, তারাও ভোটে দাঁড়িয়েছেন। বিগত দুটি নির্বাচনে প্রায় একচেটিয়া বিজয় লাভের সমালোচনায় নির্বাচনগুলো নিয়ে বেশ অস্বস্তি রয়েছে আওয়ামী লীগের মধ্যে। ২০১৪ সালের নির্বাচনে ১৫৩ আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন দলটির মনোনীত প্রার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে এবারও নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপি। পাশাপাশি একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য বিদেশি চাপও রয়েছে। এ অবস্থায় আওয়ামী লীগ চাইছে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক দেখাতে। আর এ জন্যই প্রয়োজনে ‘ডামি’ প্রার্থী রাখার পরামর্শ দিয়েছেন দলটির সভাপতি এবং দেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়; স্বতন্ত্র প্রার্থীদের চাপ প্রয়োগ না  করতে দলের প্রার্থীদের তিনি নির্দেশনা দিলেও ইতোমধ্যে একাধিক আসনে স্বতন্ত্র প্রার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।বিস্তারিত

 

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026