1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বীরগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি মনজুরুল মেসির বিদায়ে কঠিন পরীক্ষায় আর্জেন্টিনার ‘ফুটবল-বাণিজ্য’ প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ দুই মাসের মধ্যে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর বিমান-পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরামর্শ সংসদীয় কমিটির বিদেশফেরতদের নতুন জীবন গড়তে সরকার ও জাতিসংঘের ৩০ মাসের কর্মসূচি দিল্লিতে আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের প্রতিনিধিদলের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধি দলের সাক্ষাৎ এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জামায়াতের আমিরসহ ৭২ জনের বিচার শুরু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৬২ বার দেখা হয়েছে

রাজধানীর রামপুরা থানায় পুলিশের কাজে বাধা দেয়ার মামলায় জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানসহ ৭২ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলাটির আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো।

রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালত এ আদেশ দেন। একইসঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৭ ডিসেম্বর তারিখ ধার্য করা হয়েছে।

বিচার শুরু হওয়া উল্লেখযোগ্য আসামিরা হলেন- জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রফিকুল ইসলাম খান, নির্বাহী সদস্য মো. ইজ্জত উল্লাহ ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন সাঈদী।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের ৬ নভেম্বর জামায়াতের ডাকা হরতালে রাজধানীর রামপুরা আবুল হোটেলের সামনে গাড়ি ভাঙচুর, ইট-পাটকেল নিক্ষেপ ও পুলিশের কর্তব্য-কাজে বাধা দেয়া হয়। এ ঘটনায় রামপুরা থানার এসআই আব্দুল হক বাদী হয়ে একটি মামলা করেন।

২০১৩ সালের ১৮ মে জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানসহ ৭২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন রামপুরা থানার এসআই ইমরুল ফরহাদ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026