1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিমান-পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরামর্শ সংসদীয় কমিটির বিদেশফেরতদের নতুন জীবন গড়তে সরকার ও জাতিসংঘের ৩০ মাসের কর্মসূচি দিল্লিতে আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের প্রতিনিধিদলের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধি দলের সাক্ষাৎ এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভ্রমণ কোটায় একবারে ৩ হাজার ডলার বিক্রি করতে পারবে মানি এক্সচেঞ্জ বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে ইবনে সিনা মেডিকেল কলেজে র‌্যালি সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন | Boishakhi Online

বুধ ও বৃহস্পতিবার ৪৮ ঘণ্টার অবরোধ ডাকল বিএনপি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৬১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঢাকা

আগামীকাল মঙ্গলবার অবরোধের বিরতি দিয়ে দশম দফায় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত অবরোধ ডেকেছে তারা। এ ছাড়া ১০ ডিসেম্বর মানববন্ধনের কর্মসূচিও রয়েছে। আজ সোমবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন। আজ এক ভার্চ্যুয়াল সভায় এ ঘোষণা দেন রিজভী।

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, দলের মহাসচিবসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি। দাবি আদায়ে দলটির ডাকে গতকাল রোববার সকাল ৬টা থেকে নবম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়। এই কর্মসূচি আগামীকাল মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত চলবে।

নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে রিজভী জানান, ১০ ডিসেম্বর রোববার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা সারা দেশে জেলা পর্যায়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এতে বিএনপির গুম, খুন, গায়েবি মামলায় গ্রেপ্তার ও মানবাধিকার লঙ্ঘনের শিকার বিএনপির দলীয় নেতা-কর্মীদের পরিবারের সদস্যরা এ কর্মসূচিতে অংশ নেবেন।

গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার ঘটনার প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এরপর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।

এরপর সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং দলের গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এক-দুই দিন পরপর কখনো অবরোধ, কখনো হরতালের মতো কর্মসূচি দিয়ে যাচ্ছে দলটি। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা আরও কয়েকটি রাজনৈতিক দলও একই ধরনের কর্মসূচি পালন করে আসছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026