1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

বেল্টম্যান রঞ্জিত মল্লিক এখন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৪ বার দেখা হয়েছে

‘বেল্টম্যান’ রঞ্জিত মল্লিকের চাবকানো নকল করেছেন ‘জওয়ান’ বিক্রম রাঠোর? শাহরুখের ছবির ভাইরাল এই দৃশ্য নিয়ে মুখ খুললেন প্রবীণ অভিনেতা স্বয়ং। এই ছবিতে একই সঙ্গে বাপ-বেটার চরিত্রে দেখা মিলেছে শাহরুখ খানের। বিক্রম রাঠোর এবং আজাদ, দুই চরিত্রেই সমান সাবলীল বাদশা। বিক্রম রাঠোরের সঙ্গে আজাদের প্রথম সাক্ষাতেই ধুন্ধুমার অ্যাকশন সিকুয়েন্স। ছেলেকে বাঁচাতে মুখে সিগার আর বেল্ট হাতে বিক্রম রাঠোরকে শত্রু নিধন করতে দেখে বাঙালিদের অনেকেই মনে করেছেন রঞ্জিত মল্লিকের কথা। ঠিক রঞ্জিত মল্লিকের মতোই যেন কালীর সাগরেদদের ‘চাবকে পিঠের ছাল’ তুলে দিয়েছে বিক্রম। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি ছড়িয়ে পড়েছে। আমজনতা থেকে চলচ্চিত্রকার, সবাই স্বীকার করেছেন সেই কথা। যেখানে দাবি করা হয়েছে, রঞ্জিত মল্লিকের স্টাইল কপি করেছেন ‘জওয়ান’ শাহরুখ। এ বিষয়ে টলিউডের ‘বেল্টম্যান’ রঞ্জিত মল্লিকের কাছে প্রশ্ন করা হলে তিনি হাসিমুখে বলেন, শাহরুখের বেল্টম্যান অবতার নিয়ে তিনি কিছুই জানেন না। তিনি বলেন, ‘তবে আমায় ‘বেল্টম্যান’ বানিয়েছে বাংলা ইন্ডাস্ট্রি। কোমরে চওড়া বেল্ট। সেটা খুলে শাসন করতাম। সঙ্গে দুটো জনপ্রিয় সংলাপ, ‘মেরে চামড়া গুটিয়ে দেব’ আর ‘বাপেরও বাপ থাকে’। ‘শত্রু’সহ একাধিক সিনেমায় কোমর থেকে বেল্ট খুলে গুন্ডাদের চাবকিয়ে লাল করে দিয়েছেন রঞ্জিত মল্লিক। রেহাই পাননি প্রিয়জনরাও। ‘ছোটবউ’ ছবিতে নিজের ভাই প্রসেনজিৎকে শাস্তি দিতেও কোমর থেকে বেল্ট খুলে চাবকে ছিলেন রঞ্জিত মল্লিক। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026