1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন

গাজীপুরে রেলপথে নাশকতা রাতের পরিকল্পনা বৈঠকে ছয় আইনজীবীসহ ২৮ জন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৫ বার দেখা হয়েছে

গাজীপুরে রেলপথে নাশকতার আগে ১১ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়ার টাংকিরপাড়ের বাসায় গোপন বৈঠক হয়। সেখানে বিএনপিপন্থি একাধিক কাউন্সিলরসহ ২৮ জন উপস্থিত থাকার তথ্য পেয়েছেন তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর মধ্যে ছয়জন ছিলেন আইনজীবী। ওই বৈঠকেই কে কীভাবে দায়িত্ব পালন করবেন, তা বুঝিয়ে দেওয়া হয়।

শ্রীপুরের ভাওয়ালগড়ের বনখড়িয়া এলাকায় রেলপথে নাশকতায় ঘটনার জড়িত সাতজনকে গত শনিবার গ্রেপ্তার করে গাজীপুর মহানগর পুলিশ। গ্রেপ্তার তিনজন রোববার আদালতে জবানবন্দি দেন। তারা হলেন– মহানগর বিএনপির সদস্য ও আজিম উদ্দিন কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সদস্য শাহানুর আলম, মেহেদী হাসান ও জান্নাতুল ইসলাম। পুলিশের জিজ্ঞাসাবাদ ও আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে রেল ঘিরে নাশকতার বড় পরিকল্পনা ও বৈঠকে যারা ছিলেন, তাদের নাম-পরিচয় উঠে এসেছে।

তদন্ত-সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, ১১ ডিসেম্বর রাতে কাউন্সিলর হাসানের বাসার ওই পরিকল্পনা বৈঠকে ছিলেন আইনজীবী মেহেদী হাসান এলিস, আব্দুস সালাম, মনির, সাইদুল, নাসির ও কৌশিক। তারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আরও ছিলেন ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শাহীন আলম, সাইফুল ইসলাম টুটুল, অটোরিকশা ব্যবসায়ী নজরুল, মৎস্য খামারি বুলবুল, জয়নুদ্দিন, ব্যবসায়ী আসাদ সরকার, লিটন, পারভেজ, আইনুদ্দিন, বিল্লাল, রশিদ ও আক্তার তালুকদার।

তদন্ত-সংশ্লিষ্টরা বলছেন, বৈঠকে থাকা আইনজীবীদের কেউ কেউ বিএনপি নেতাকর্মীর মামলা আদালতে পরিচালনা করে আসছেন। নাশকতার পরিকল্পনাকারী হিসেবে আইনজীবীসহ যাদের নাম আসছে, তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026