1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

২০২৪ সালে বাড়বে ডিপফেক, এআই প্রতারণা: ম্যাকাফির পূর্বাভাস

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২১৬ বার দেখা হয়েছে

২০২৪ সালে সাইবার অপরাধের পূর্বাভাস প্রকাশ করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফি। অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি (এআই) ব্যবহার, ডিপফেক, নকল পরিচয় তৈরি, কণ্ঠ, ভিডিও ও ছবি দিয়ে প্রতারণার মতো ঘটনা বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আগামী বছর সাইবার অপরাধ নিয়ে ম্যাকাফির পূর্বাভাস থাকছে এখানে।

ডিপফেক প্রতারণা বৃদ্ধি পাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নকল কণ্ঠ, ছবি ও ভিডিওর সাহায্যে প্রতারণার ঘটনা বাড়বে, এমনকি এসবের মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতাও আগের থেকে বেশি হবে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে এআই প্রতারণা
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার ঘটনা ঘটাতে আরও সক্রিয় থাকবে সাইবার অপরাধীরা। তারকা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা করবে সাইবার অপরাধীরা।

সাইবার বুলিং
ডিপফেকের মাধ্যমে সাইবার বুলিংয়ের প্রবণতা বেশি দেখা যাবে। তরুণেরা উন্নত টুল ব্যবহারের সুযোগ পাওয়ায় ভুয়া আধেয় (কনটেন্ট) তৈরি করতে সক্ষম হবেন, যা আপাতদৃষ্টে অনেকের কাছে প্রকৃতও মনে হতে পারে। এ কারণে ভুক্তভোগীরা সাইবার বুলিংয়ের শিকার হয়ে থাকেন, এমনকি তাঁদের ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন হবে। সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হওয়ার পাশাপাশি এসব সাইবার বুলিংয়ের ঘটনা গুজবও ছড়ায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026