1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, মানসিক সুস্থতায় সচেতনতার আহ্বান | Boishakhi Online নাভি পিল্লাইকে শান্তিতে নোবেল দিয়ে ‘ইসরায়েলবিরোধী ঘৃণাকে’ বৈধতা দেওয়া হয়েছে: ইসরায়েল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ নাভি পিল্লের নোবেল জয়ে আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সৌদিতে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও কর্মসংস্থানের পথ সুগম করতে চায় সরকার মানবপাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড অর্জনে বাংলাদেশের ঘাটতি রয়েছে: মার্কিন প্রতিবেদন টনি ক্রুসের মাস্টারমাইন্ডে কেমন হবে নতুন ফুটবল রূপরেখা? | Boishakhi Online নগরকান্দায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইউল্যাবে চাকরিমুখী ইংরেজি শিক্ষা নিয়ে সম্মেলন

ভারতের তামিলনাড়ুতে তীব্র বৃষ্টিপাতে বন্যা, নিহতটি।

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৪ বার দেখা হয়েছে

ওয়ার্ল্ড ডেস্ক

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় বাড়িঘর ছেড়ে আশ্রয় শিবিরে আসতে বাধ্য হয়েছেন অন্তত ১২ হাজার ৬০০ জন মানুষ।

তামিলনাড়ু রাজ্যের শীর্ষ সচিব এবং কেন্দ্রীয় সরকারি প্রশাসনের প্রতিনিধি শিব দাস মিনা বার্তাসংস্থাকে এই তথ্য নিশ্চিত করে বলেছেন, বুধবারের বর্ষণের জেরে সবচেয়ে ভোগান্তিকর অবস্থায় রয়েছে রাজ্যের দুই জেলা দুথুকুড়ি এবং তিরুয়েলভেলির বাসিন্দারা।

 

বন্যার কারণে পথঘাট ডুবে যাওয়ায় এ দুই জেলার বিভিন্ন এলাকায় আটকা পড়েছেন লাখ লাখ মানুষ। ভারতের বৃহত্তম বার্তাসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআিই) জানিয়েছে, বন্যা উপদ্রুত এলাকাগুলো থেকে লোকজনকে উদ্ধারে নৌকা ব্যবহার করছেন দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এক বিবৃতিতে বলেছেন, ‘বুধবার যে বৃষ্টি হয়েছে, রাজ্যের সাম্প্রতিক ইতিহাসে এই মাত্রার বর্ষণের রেকর্ড নেই। (বর্ষণ-বন্যার কারণে) রাজ্যের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’

প্রসঙ্গত, ভারত মহাসাগরে উদ্ভূত ঘূর্ণিঝড় মিচাং আঘাত হানার দু’সপ্তাহ পর এই বর্ষণ হলো তামিলনাড়ুতে। ভারতের দক্ষিণাঞ্চলের দুই রাজ্য তামিলনাড়ু এবং অন্ধ্রে আঘাত হেনেছিল মিচাং।

 

এএফপি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026