1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বরিশালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : জীবনের অভিজ্ঞতার বাস্তব কণ্ঠস্বর শুনি প্রবাসীদের ব্যাংকিং সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, বুঝতে পারিনি আপনিই ভারতের আসল বস, আমাকে ক্ষমা করে দিন: মাস্ক আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, মানসিক সুস্থতায় সচেতনতার আহ্বান | Boishakhi Online নাভি পিল্লাইকে শান্তিতে নোবেল দিয়ে ‘ইসরায়েলবিরোধী ঘৃণাকে’ বৈধতা দেওয়া হয়েছে: ইসরায়েল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ নাভি পিল্লের নোবেল জয়ে আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সৌদিতে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও কর্মসংস্থানের পথ সুগম করতে চায় সরকার

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

আজ শনিবার (১০ অক্টোবর) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। প্রতি বছর ১০ অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। সারাবিশ্বের সঙ্গে বাংলাদেশেও দিবসটি যথাযথ গুরুত্বের সঙ্গে পালন করা হবে। এ বছরে দিবসটির প্রতিপ্রাদ্য- ‘বাস্তব অভিজ্ঞতা শোনা: আসল কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন’।

সারাবিশ্বে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতে ১৯৯২ সাল থেকে প্রতিবছর ১০ অক্টোবর ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ পালন করা হয়।

মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের এক জরিপে উঠে এসেছে, বাংলাদেশের ১৮ দশমিক ৭ শতাংশ প্রাপ্তবয়স্ক এবং ১২ দশমিক ৬ শতাংশ শিশু-কিশোর মানসিক রোগে ভুগছেন। তবে আক্রান্তদের ৯২ শতাংশই কোনো ধরনের চিকিৎসা নেন না।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, মানসিক রোগ দুই ধরনের। এর মধ্যে গুরুতর মানসিক রোগের মধ্যে রয়েছে সিজোফ্রেনিয়া, বাইপোলার মুড ডিজঅর্ডার, ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশতা এবং আলঝেইমারস। অন্যদিকে, সাধারণ মানসিক সমস্যার মধ্যে রয়েছে দুশ্চিন্তা, অনিদ্রা, শুচিবায়ু, ফোবিয়া বা ভীতি এবং বিষণ্নতায় ভোগা।

চিকিৎসকদের মতে, বাইপোলার ডিজঅর্ডার একটি দীর্ঘমেয়াদি মানসিক সমস্যা। ওষুধ বা চিকিৎসার মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা যায়, তবে রোগী পুরোপুরি সুস্থ হন না।

দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026