1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন

গোপালগঞ্জ মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতে আগুন, একজন নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৯২ বার দেখা হয়েছে

 

 

গোপালগঞ্জ ও কাশিয়ানী প্রতিনিধি

 

গোপালগঞ্জে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ উল্লাহ (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিন সহোদর। আহতদের প্রথমে কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় কাশিয়ানী উপজেলার রাতইল হটিকালচার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ উল্লাহ আব্দুল লতিফ মাস্টারের ছেলে। আহত তিন সহোদর হলেন ফাহিম (২০), ফাহাদ (১৮) এবং ইফাদ (১৬)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, খুলনা থেকে ছেড়ে আসে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস।

অপরদিকে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসে সাতক্ষীরাগামী একটি প্রাইভেটকার। দুটি গাড়ি একদিকেই যাচ্ছিল। ঢাকা-খুলনা মহাসড়কের হর্টিকালচার এলাকায় প্রাইভেটকারটি বাসটিকে দ্রুত গতিতে অতিক্রম করার চেষ্টা করলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসের নিচে ঢুকে গিয়ে প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়।

দ্রুত বাসটিতেও আগুন ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস এসে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দুটি গাড়িই প্রায় পুড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মোহাম্মদ উল্লাহ মারা যান এবং আহত হন আরো তিনজন। তবে বাসের যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. আবুল হাসেম মজুমদার নিহত ও আহতের কথা নিশ্চিত করে বলেন, ‘বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের পর দুটি গাড়িতেই আগুন ধরে যায়।

কাশিয়ানী ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসের কোনো যাত্রীর হতাহতের ঘটনা ঘটেনি।’
দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়ক প্রায় দুই ঘণ্টা সড়ক চলাচল বন্ধ থাকার পর পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026