1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, মানসিক সুস্থতায় সচেতনতার আহ্বান | Boishakhi Online নাভি পিল্লাইকে শান্তিতে নোবেল দিয়ে ‘ইসরায়েলবিরোধী ঘৃণাকে’ বৈধতা দেওয়া হয়েছে: ইসরায়েল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ নাভি পিল্লের নোবেল জয়ে আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সৌদিতে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও কর্মসংস্থানের পথ সুগম করতে চায় সরকার মানবপাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড অর্জনে বাংলাদেশের ঘাটতি রয়েছে: মার্কিন প্রতিবেদন টনি ক্রুসের মাস্টারমাইন্ডে কেমন হবে নতুন ফুটবল রূপরেখা? | Boishakhi Online নগরকান্দায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইউল্যাবে চাকরিমুখী ইংরেজি শিক্ষা নিয়ে সম্মেলন

বিশ্বে নতুন করে বাড়ছে করোনার প্রকোপ : ডব্লিউএইচও

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৫ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক   অনলাইন ডেস্ক

বিশ্বজুড়ে ফের শুরু হয়েছে প্রাণঘাতী করোনার প্রকোপ। বিভিন্ন দেশে শুরু হয়েছে করোনার নতুন ঢেউ। গত এক মাসে করোনা সংক্রমণের হার বেড়েছে ৫২ শতাংশ। সেই সঙ্গে বাড়ছে মৃত্যু হারও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে গত ২৮ দিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে আট শতাংশ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, চলতি বছরের নভেম্বর থেকে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। সংস্থাটির দেওয়া শেষ বার্তা থেকে জানা যায়, নতুন করে ৩ হাজার করোনা রোগীর মৃত্যুুর খবর পাওয়া গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য মতে, নভেম্বরের ১৭ তারিখ থেকে ডিসেম্বরের ১৭ তারিখ পর্যন্ত এক মাসে বিশ্বে করোনা শনাক্ত হয়েছেন ১ লাখ ১৮ হাজার মানুষ এবং তাদের মধ্যে গুরুতর অসুস্থ ১ হাজার ৬০০ জন। শতকরা হিসেবে এক মাসে সংক্রমণ দাঁড়ায় ৫২ শতাংশ।

হুট করে করোনার এই সংক্রমণের উর্ধ্বগতির জন্য করোনাভাইরাসের নতুন একটি ধরন বা ভ্যারিয়েন্ট জেএন ডট ১ কে দায়ী করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ১৮ ডিসেম্বর (সোমবার) জেএন ডট ১-কে ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট ক্যাটাগরিভুক্ত করেছে ডব্লিউএইচও।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মতে, কেরালায় আক্রান্ত রোগীদের হার সবচেয়ে বেশি। গত বুধবারের (২০ ডিসেম্বর) দেওয়া তথ্য অনুযায়ী, সেখানে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৩০০ জন এবং মৃত্যু হয়েছে তিনজনের।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৭৫২ জন। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ভারতে করোনা রোগীর সংখ্যা পৌঁছেছে তিন হাজার ৪২০ জনে। মৃত্যু হয়েছে চারজনের। তিনজন কেরালার, আরেকজন রাজস্থানের।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026