1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, মানসিক সুস্থতায় সচেতনতার আহ্বান | Boishakhi Online নাভি পিল্লাইকে শান্তিতে নোবেল দিয়ে ‘ইসরায়েলবিরোধী ঘৃণাকে’ বৈধতা দেওয়া হয়েছে: ইসরায়েল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ নাভি পিল্লের নোবেল জয়ে আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সৌদিতে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও কর্মসংস্থানের পথ সুগম করতে চায় সরকার মানবপাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড অর্জনে বাংলাদেশের ঘাটতি রয়েছে: মার্কিন প্রতিবেদন টনি ক্রুসের মাস্টারমাইন্ডে কেমন হবে নতুন ফুটবল রূপরেখা? | Boishakhi Online নগরকান্দায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইউল্যাবে চাকরিমুখী ইংরেজি শিক্ষা নিয়ে সম্মেলন

গাজায় একদিনে আরো ৩৯০ ফিলিস্তিকে হত্যা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৯ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক    অনলাইন ডেস্ক

গাজায় ইসরায়েলি বাহিনীর টানা দেড় মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা, নিহত হয়েছেন ২০ হাজারেরও বেশি ফিলিস্তিনি। এই নিহতদের ৭০ শতাংশই নারী, শিশু,অপ্রাপ্তবয়স্ক কিশোর-কিশোরী এবং বয়স্ক লোকজন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু বলছেন, হামাসকে সম্পূর্ণ নিশ্চিহ্ন না-করা পর্যন্ত যুদ্ধ থামবে না।

গোটা বিশ্ব শান্তি-সমঝোতা নিয়ে ইসরায়েলের ওপরে চাপ বাড়ালেও যুদ্ধের গতি যেন বাড়ছেই। গত দু’দিনে গাজায় ৩৯০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৭৩৪ জন। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, যুদ্ধে প্রাণহানি ২০ হাজার ছাড়িয়েছে।

ইসরায়েল সামিরক অভিযান শুরুর পর থেকে সাত দিনের যুদ্ধবিরতির সময়টি বাদ দিয়ে দিনে গড়ে প্রায় তিনশ করে মানুষ নিহত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক ইমার্জেন্সি ডিরেক্টর রিচার্ড ব্রেনান বলেছেন তিনি এ তথ্যকে বিশ্বাসযোগ্যই মনে করেন।

যুদ্ধ ক্ষেত্রে মৃতের সংখ্যা নির্ধারণ একটি কঠিন বিষয় এবং গাজার শহরের চিকিৎসকরা বলছেন মৃতের সংখ্যা আরও বেশি হবে। কারণ যাদের হাসপাতালে নেওয়া যায়নি বা যারা ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা গেছে তাদের গণনা সম্ভব হয়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026