1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী

ময়মনসিংহে বালুবোঝাই ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৩ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রেনের সঙ্গে একটি বালুবোঝাই ট্রাকের ধাক্কা লেগে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভৈরব-নেত্রকোনা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. মাঈন উদ্দিন ও একই থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পেছনের রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্গাপুরের জারিয়া থেকে আসা বলাকা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহের শম্ভুগঞ্জ চর রঘুরামপুর রেলক্রসিং পার হচ্ছিল। তবে সেখানে ব্যারিয়ার না থাকায় একটি বালু বোঝাই ট্রাক রাস্তা থেকে রেললাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ট্রাকটি ছিটকে পড়ে। এ ঘটনায় ট্রেনটি প্রায় ১ কিলোমিটার সামনে এগিয়ে থেমে যায়। আহতদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026