1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, মানসিক সুস্থতায় সচেতনতার আহ্বান | Boishakhi Online নাভি পিল্লাইকে শান্তিতে নোবেল দিয়ে ‘ইসরায়েলবিরোধী ঘৃণাকে’ বৈধতা দেওয়া হয়েছে: ইসরায়েল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ নাভি পিল্লের নোবেল জয়ে আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সৌদিতে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও কর্মসংস্থানের পথ সুগম করতে চায় সরকার মানবপাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড অর্জনে বাংলাদেশের ঘাটতি রয়েছে: মার্কিন প্রতিবেদন টনি ক্রুসের মাস্টারমাইন্ডে কেমন হবে নতুন ফুটবল রূপরেখা? | Boishakhi Online নগরকান্দায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইউল্যাবে চাকরিমুখী ইংরেজি শিক্ষা নিয়ে সম্মেলন

নাইজেরিয়ায় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, নিহত ১৬

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৩ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক ,

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় প্লাতিউ রাজ্যের মুশু গ্রামে পশুপালক এবং কৃষকদের মধ্যে সংঘাতে ১৬ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সময় রোববার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে ওই হামলার ঘটনা ঘটেছে। কী কারণে এই সংঘাতের সূত্রপাত তা এখনও জানা যায়নি। তবে দেশটির এক সেনা কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ওই এলাকায় আরও সংঘাত হতে পারে এমন আশঙ্কায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। দেশটিতে জাতিগত ও ধর্মীয় দ্বন্দ্ব খুবই সাধারণ ঘটনা হয়ে উঠেছে। প্রায়ই এ ধরনের সংঘাতে প্রাণহানির ঘটনা ঘটছে।

এর আগে দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় বেনু রাজ্যে দুটি পৃথক বন্দুক হামলার ঘটনায় অন্তত ৭৪ জন নিহত হন। সেখানে কৃষক ও পশুপালকদের মধ্যে ভূমির ব্যবহার নিয়ে তীব্র প্রতিযোগিতা চলে। এই বিরোধের সঙ্গে অনেক সময় জাতিগত ও ধর্মীয় বিভাজনও জড়িয়ে পড়ে।

স্থানীয় পশুপালকরা তাদের গবাদি পশু চরানোর কৃষিজমি নষ্ট করার জন্য যাযাবর পশুপালকদের দায়ী করে থাকেন। এই দ্বন্দ্ব প্রায়ই অনানুষ্ঠানিক সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ এবং প্রতিশোধমূলক আক্রমণে রূপ নেয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026