1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ, জেঁকে বসেছে তীব্র শীত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
  • ২১৫ বার দেখা হয়েছে

হিমালয়ের নিকটবর্তী উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত। হাড়কাপানো এই শীতে পঞ্চগড়ের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কাবু হয়ে পড়েছেন নিম্ন-আয়ের লোকজন। বৃষ্টির মতো কুয়াশা পড়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সেই সঙ্গে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তিন ঘণ্টা আগেও একই তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য শেখ হাসিনার প্রত্যাবর্তন জরুরি ছিলকান্ট্রি ডিরেক্টর (এডিবি)
বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য শেখ হাসিনার প্রত্যাবর্তন জরুরি ছিল
বিস্তারিত পড়ুন
আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ গণমাধ্যমকে বলেন, ‘হিমালয়ের নিকটবর্তী উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে জেলায় তীব্র ঠাণ্ডা অনুভূত হচ্ছে। তেঁতুলিয়ায় আবারও মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সকাল নয়টার দিকে ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও কমতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026