1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ২৫২ বার দেখা হয়েছে

রাজধানীর নিউমার্কেটের ঢাকা কলেজ এবং সায়েন্স ল্যাবরেটরি এলাকার সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরের আগে ও পরে কয়েক দফায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, মারামারি ও বাস ভাঙচুরের ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে বারোটা থেকে ঢাকা কলেজশিক্ষার্থীদের সঙ্গে সিটি কলেজশিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়। যার মূল সূত্রপাত হয় বেলা সাড়ে এগারোটায়।

দুই কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে সিটি কলেজের সামনে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধর করেন সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী। পরে ওই শিক্ষার্থীকে সিটি কলেজে আটকে রাখা হয়। এই খবর ঢাকা কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা সিটি কলেজের দিকে এগিয়ে যায়। এর মধ্যে সিটি কলেজের সামনে, সায়েন্স ল্যাবরেটরি এলাকা এবং ঢাকা কলেজের সামনের রাস্তায় কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একটি লেগুনা ও বাসে ভাঙচুর করেন শিক্ষার্থীরা।

ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, আমাদের এক সহপাঠীকে সিটি কলেজের ছাত্ররা মারধর করছে। এই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে অন্য ছাত্ররা উত্তেজিত হয়ে সিটি কলেজের দিকে চলে যায়।

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ গণমাধ্যমকে বলেন, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘটনাটি নিয়ে বসেছি। আমাদের যে শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছিল সে এখন আমার অফিসে আছে। পরবর্তী করণীয় নিয়ে আলোচনা চলছে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন এমন ঘটনা ঘটে আসছে। ঘটনাস্থলে পুলিশ ছিল। সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026