1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

৩৬ জেলায় শৈত্যপ্রবাহ, কাল বৃষ্টির সম্ভাবনা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
  • ২১১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

আগের দিন দেশের ৪৭ জেলায় মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ থাকলেও গতকাল সোমবার তা কমে ৩৬ জেলায় নেমে এসেছে। কমেছে শৈত্যপ্রবাহের তীব্রতাও। দিনের বেলায় পর্যাপ্ত সূর্যের আলো ছিল।

আবহাওয়া অফিস বলছে, আজ মঙ্গলবারও রাতের তাপমাত্রা বাড়তে পারে।

তবে পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকায় আগামীকাল বুধবার দিনের তাপমাত্রা কমে বাড়তে পারে শীতের অনুভূতি। তবে রাতে তাপমাত্রা বেড়ে শীত কমতে পারে। আগামী কয়েক দিন এই পরিস্থিতি থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘এখন থেকে শৈত্যপ্রবাহের এলাকা প্রতিদিনই কমবে।

আগামী কিছুদিন দেশের কোনো কোনো অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। তবে দু-এক জায়গায় বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকতে পারে। বৃষ্টি ও আকাশ মেঘলা থাকায় দিনের বেলা শীতের অনুভূতি বেশি থাকবে। তবে রাতে তাপমাত্রা বাড়বে।

আগামী কয়েক দিন এমন চলতে পারে।’
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাতে খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আগামীকাল ঢাকা ও খুলনা বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। পরদিন বৃহস্পতিবার বৃষ্টিপাতের পরিধি আরো বেড়ে ছড়াতে পারে দেশের সাত বিভাগে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026