1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

সিঙ্গাপুরে নেওয়ার মতো অবস্থা নেই ফেনীর সেই অগ্নিদ্বগ্ধ নুসরাতের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯
  • ২৪৪ বার দেখা হয়েছে

ফেনীতে পরীক্ষা কেন্দ্রে আগুনে ঝলসে দেওয়া মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় এই মুহূর্তে সিঙ্গাপুরের নেওয়ার মতো পরিস্থিতি নেই বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

মঙ্গলবার সকালে সিঙ্গাপুর জেনারেল হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে ভিডিও কনফারেন্স শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
সামন্ত লাল বলেন, ‘নুসরাতকে এই মুহূর্তে সিঙ্গাপুরে না পাঠানোর পরামর্শ দিয়েছেন সেই দেশের চিকিৎসকরা।’

গত শনিবার সোনাগাজী ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাতকে মাদ্রাসার প্রশাসনিক ভবনের ছাদে আগুন ধরিয়ে দেয় বোরকা পরা চারজন দুর্বৃত্ত। এতে তার শরীরের ৭৫ শতাংশ ঝলসে যায়। প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় তাকে।

রবিবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নুসরাতকে আইসিইউতে নেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে সোমবার তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026