1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

।মেটা, এক্স ও টিকটক প্রধানদের ধুয়ে দিলেন যুক্তরাষ্ট্রের সিনেটররা!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২১৭ বার দেখা হয়েছে

ওয়ার্ল্ড ডেস্ক

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিনেটররা মেটা, এক্স এবং টিকটকের হর্তাকর্তাদের একপ্রকার তুলোধুনা করে ছেড়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তারা শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে না পারায় মেটা, টিকটক ও এক্সের মতো বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইউও) তুলোধুনা করেন সিনেটররা।

বুধবার (৩১ জানুয়ারি) মার্কিন কংগ্রেস ভবনে এক শুনানিতে তাদের একহাত নেন তারা।

মার্কিন বাবা-মা এবং আইনপ্রণেতাদের অভিযোগ, সামাজিক মাধ্যম ব্যবহারকারী শিশু এবং কিশোর-কিশোরীদের যৌন নিপীড়ক ও আত্মহত্যা প্রতিরোধের মতো বিষয়ে যথেষ্ট কাজ করছে না প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এ নিয়ে তাদের ক্ষোভের মাঝে বুধবার সিনেটের বিচার বিভাগীয় কমিটির সামনে সাক্ষ্য দিয়েছেন সামাজিক মাধ্যম প্রতিষ্ঠানের নির্বাহীরা।

এ সময় কমিটির চেয়ারম্যান ডিক ডারবিন বলেন, আমাদের বাচ্চারা অনলাইনে যেসব বিপদের সম্মুখীন হয় তার জন্য তারা দায়ী। তাদের ডিজাইন পছন্দক্রম, আস্থা ও নিরাপত্তায় পর্যাপ্ত বিনিয়োগের ব্যর্থতা, মৌলিক নিরাপত্তাকে পাশ কাটিয়ে মুনাফার ক্রমাগত চেষ্টা আমাদের সন্তান ও নাতি-নাতনিদের ঝুঁকির মধ্যে ফেলেছে।

রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ‘জনাব, জাকারবার্গ, আপনিসহ আমাদের সামনে যেসব কোম্পানি রয়েছে, আমি জানি আপনি এমনটা বলতে চান না, কিন্তু আপনাদের হাতে রক্ত লেগে আছে। আপনাদের এমন একটি পণ্য আছে যা মানুষ হত্যা করছে।’ ফেসবুক ও ইনস্টাগ্রামের প্যারেন্ট কোম্পানি মেটার সিইও মার্ক জাকারবার্গের উদ্দেশে তিনি এমন কথা বলেছেন।

এ সময় জাকারবার্গ, এক্স-এর সিইও লিন্ডা ইয়াকারিনো, স্ন্যাপচ্যাটের সিইও ইভান স্পিগেল, টিকটকের সিইও শউ জি চিউ ও ডিসকর্ডের সিইও জেসন সিট্রনের কমিটির সামনে নিজ নিজ বয়ান পেশ করেন।

সূত্র: আলজাজিরা

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026