1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

মানসিক রোগের ভয়াবহতা বাড়ছে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৬৪ বার দেখা হয়েছে

‘জীবনের কাছে হার মেনে গেলাম। আমি আর পারলাম না।’ ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্র সোহাগ খন্দকার। হতাশা, বিষণ্নতা, অবসাদ, সমাজমাধ্যমের অতিরিক্ত ব্যবহার, ইন্টারনেট আসক্তি থেকে ভয়াবহ আকারে বাড়ছে মানসিক রোগী। পরশ্রীকাতরতা, ঈর্ষার গণ্ডি পেরিয়ে তুচ্ছ কারণে খুনোখুনিতে জড়াচ্ছে মানুষ।

সর্বশেষ জাতীয় জরিপে দেখা যায়, দেশে প্রায় ১ কোটি ৭৭ লাখ মানুষ মানসিক সমস্যায় ভুগছে। করোনা মহামারির বিরূপ প্রভাব পড়েছে মানুষের মানসিক স্বাস্থ্যে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিক্ষার্থীরা। এ সংকটে বাড়ছে আত্মহত্যার প্রবণতা।

বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্য থেকে জানা যায়, ২০০৫ সালে দেশে প্রাপ্তবয়স্ক নাগরিকের সংখ্যা ছিল ৭ কোটি ৬৫ লাখ ২৬ হাজার ৯৯৫। জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ ২০০৩-০৫-এর তথ্য অনুযায়ী প্রাপ্তবয়স্ক নাগরিকের ১৬ শতাংশ মানসিক রোগে আক্রান্ত। সে হিসেবে ওই সময়ে দেশে প্রাপ্তবয়স্ক নাগরিকের মধ্যে মানসিক রোগে আক্রান্ত ছিল প্রায় ১ কোটি ২২ লাখ ৪৪ হাজার ৩১৯ জন। এরপর সর্বশেষ ২০১৮-১৯ সালে জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ পরিচালিত হয়। বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ২০১৮ সালে দেশে প্রাপ্তবয়স্ক নাগরিকের সংখ্যা ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ১০৫। সর্বশেষ জরিপে প্রাপ্তবয়স্ক নাগরিকের ১৭ শতাংশ মানসিক রোগে আক্রান্ত বলে জানা গেছে। সে হিসেবে মানসিক রোগে আক্রান্ত প্রায় ১ কোটি ৭৭ লাখ ৪ হাজার ১৫৭ জন। এসব ব্যক্তির ৯২ শতাংশ চিকিৎসকের পরামর্শ কিংবা সেবা নেয় না। জরিপে জানা যায়, ১৮ শতাংশ শিশুকিশোরের মানসিক স্বাস্থ্য সমস্যা আছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026