1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

সিআইডিকে দুদকের চিঠি কেউ কলকাতায় কেউ প্যারিসে, হুন্ডিতে পাচার করেন হাজার কোটি টাকা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৭৭ বার দেখা হয়েছে

২০২২ সালের সেপ্টেম্বরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হুন্ডি করে দেশের টাকা বিদেশে পাচার করার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের জিজ্ঞাসাবাদের পর সংস্থাটি জানতে পারে, ৪ মাসে ২০ কোটি ৭০ লাখ টাকা পাচার করেছে তারা। টাকা পাচারের মাধ্যম ছিল বিকাশ, নগদ, রকেট ও উপায়।

সিআইডি তথ্য অনুযায়ী, বছরে ৭.৮ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৭৫ হাজার কোটি টাকা) পাচার করছেন হুন্ডি ব্যবসায়ীরা।

চলমান ডলার সংকটের মধ্যে হুন্ডির তৎপরতা আরও বেড়েছে। এ সংক্রান্ত বেশকিছু অভিযোগ জমা পড়েছে দুদকে। কিছু অভিযোগ দুদকের তফসিলভুক্ত হওয়ায় নিজেরা আইনি ব্যবস্থার উদ্যোগ নিয়েছে। তবে অধিকাংশই সিআইডির আওতাধীন হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে তাদের চিঠি দিয়েছে দুদক। দুদকের একটি সূত্রে সম্প্রতি এমন কিছু চিঠির বিষয়ে জানতে পারে ঢাকা পোস্ট।

চিত্তরঞ্জন বড়াল ও তার স্ত্রী পাপিয়া বড়াল বাংলাদেশ ও ভারতের দ্বৈত নাগরিক। উভয় দেশে তাদের ব্যবসা রয়েছে। চিত্তরঞ্জনের স্ত্রী ও মেয়ে ভারতে বসবাস করেন। তাদের সহযোগিতায় চিত্তরঞ্জন দেশের টাকা বিদেশে পাচার করেন বলে তথ্য রয়েছে।

জানা গেছে, রাজধানীর শাঁখারীবাজারের ব্যবসায়ী চিত্তরঞ্জন বড়ালের বিরুদ্ধে হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেয়েছে দুদক। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত নভেম্বরে সিআইডিকে চিঠি দেয় সংস্থাটি। অনুসন্ধানে দুদক জানতে পারে, বাংলাদেশে বসবাস করলেও ব্যবসায়ী চিত্তরঞ্জন হুন্ডির মাধ্যমে ভারতে টাকা পাচার করছেন। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026