1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

সুপ্রিম কোর্ট বারের ভোটগ্রহণ চলছে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২৯০ বার দেখা হয়েছে

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের দুই দিনব্যাপী নির্বাচনের প্রথম দিন আজ। এবারের নির্বাচনে সাত হাজার ৮৮৩ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

 

বুধবার সকাল ১০টা ২০ মিনিটে সুপ্রিম কোর্ট বার ভবনের মিলনায়তনে স্থাপিত ৫০টি বুথে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। মাঝখানে এক ঘণ্টার বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। একইভাবে আগামীকাল বৃহস্পতিবার (৭ মার্চ) ভোটগ্রহণ চলবে।

সাদা প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি পদে আবু সাঈদ সাগর, সম্পাদক শাহ মঞ্জুরুল হক, সহ-সভাপতি পদে ড. দেওয়ান মোহাম্মদ আবু ওবায়েদ হোসেন (সেতু) ও রমজান আলী শিকদার, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ নুরুল হুদা আনসারী, সহ-সম্পাদক পদে মো. হুমায়ুন কবির ও মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব। সাতটি সদস্য পদে খালেদ মোশাররফ রিপন, মাহমুদা আফরোজ (মনি), বেলাল হোসেন শাহীন, মো. রায়হান রনী, মো. খালেকুজ্জামান ভূঁইয়া, রাশেদুল হক খোকন ও সৌমিত্র সরদার রনী।

অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেল থেকে মনোনীত বিভিন্ন পদের প্রার্থীরা হলেন- সভাপতি পদে এ এম মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক পদে মো. রুহুল কুদ্দুস (কাজল), সহ-সভাপতি পদে মো. হুমায়ুন কবির মঞ্জু ও সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম, সহ-সম্পাদক পদে মাহফুজুর রহমান (মিলন) ও মো. আব্দুল করিম। সাতটি সদস্য পদে এবিএম ইব্রাহিম খলিল, ফাতিমা আক্তার, মো. শফিকুল ইসলাম শফিক, মো. আশিকুজ্জামান নজরুল, মহিউদ্দিন হানিফ, রাসেল আহমেদ ও সৈয়দ ফজলে এলাহি অভি।

এছাড়া এই দুই প্যানেলের বাইরে সভাপতি পদে এডভোকেট ইউনুছ আলী আকন্দ এবং এম কে রহমান প্রার্থী হয়েছেন। সম্পাদক পদে সাদা ও নীল প্যানেলের বাইরে এডভোকেট নাহিদ সুলতানা যুঁথি ও ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া প্রার্থী হয়েছেন। কোষাধ্যক্ষ পদে সাদা ও নীল প্যানেলের বাইরে সাইফুল ইসলাম প্রার্থী হয়েছেন।

 

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026