1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

তদন্ত কমিটির বৈঠক অবন্তিকার মৃত্যু: ‘যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে’

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৩৬ বার দেখা হয়েছে

 

 

 

জবি সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছে তদন্ত কমিটি।

রোববার (১৭ মার্চ) দুপুরে তদন্ত কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. জাকির হোসেন নেতৃত্বে প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় তদন্ত কীভাবে শুরু করা হবে, তার রোডম্যাপ করা হয়।

সভা শেষে অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, ‘যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। আমাদের উদ্দেশ্য প্রকৃত সত্য উদঘাটন করা। আজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পরও আমরা সভা করেছি এবং আগামীকালও করবো।’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘অবন্তিকার আত্মহত্যার ঘটনা সুক্ষভাবে বিশ্লেষণ করা হবে এবং আগামী সিন্ডিকেট সভায় সকল তদন্ত রিপোর্ট পেশ করা হবে।’

তদন্ত কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন- সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবুল হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক মাসুম বিল্লাহ, সংগীত বিভাগের চেয়ারম্যান ঝুমুর আহমেদ এবং সদস্যসচিব ডেপুটি রেজিস্ট্রার (আইন) রঞ্জন কুমার।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026