1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার

গ্রেফতার এড়াতে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন পেরুর সাবেক প্রেসিডেন্ট অ্যালেন গার্সিয়া

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯
  • ২০৪ বার দেখা হয়েছে

গ্রেফতার এড়াতে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন পেরুর সাবেক প্রেসিডেন্ট অ্যালেন গার্সিয়া। ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানী লিমার একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবর বিবিসির।

অ্যালেন গার্সিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পেরুর বর্তমান প্রেসিডেন্ট মার্টিন ভিসকেরা।
জানা যায়, ঘুষের মামলার তদন্তে পেরুর প্রাক্তন প্রেসিডেন্ট অ্যালেন গার্সিয়ার বাড়িতে বুধবার হানা দিয়েছিল পুলিশ। গ্রেফতার হতে পারেন আশঙ্কায় পুলিশের সামনেই হঠাৎ নিজের মাথায় গুলি চালিয়ে দেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার দ্রুত অস্ত্রোপচার করাও হয়। কিন্তু এক ঘণ্টার মধ্যেই তিনবার হার্ট অ্যাটাক হয়ে যায় অ্যালেন গার্সিয়ার। তাতেই মৃত্যু হয় দেশের প্রাক্তন প্রেসিডেন্টের।

ব্রাজিলের এক সংস্থার কাছ থেকে তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠে। যদিও, অ্যালেন সেই অভিযোগ বারবার অস্বীকার করে এসেছেন। অ্যালেন গার্সিয়ার মৃত্যুর খবর শুনে তার সমর্থকরা বাড়ির সামনে ভিড় করে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026