1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

নজর কাড়ছেন নতুন নায়িকারা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৩৫০ বার দেখা হয়েছে

সময়ের দাবিতে নতুনের আগমন এবং জয়গান একটি প্রচলিত প্রথা। চলচ্চিত্রের নায়িকারাও এই প্রথার বাইরে নয়। ষাটের দশকে প্রথম এসেছিলেন পিয়ারী বেগম। এরপর আরও নতুন নায়িকার আগমন ঘটেছে ঢাকাই চলচ্চিত্রে। বর্তমান সময়ের বেশ কজন নতুন নায়িকার চিত্র তুলে ধরেছেন – আলাউদ্দীন মাজিদ

 

আরিয়ানা জামান : সিনেমা ‘পাপ’ দিয়ে ঢালিউডে পা রাখলেন আরিয়ানা জামান। চিত্রনায়ক নিরবের সঙ্গে ‘স্পর্শ’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করছেন আরিয়ানা। বেশ কয়েক বছর মডেলিং করেছেন। এ ছাড়া ওয়েব ফিল্ম ‘মহানগর টু’তেও দেখা গেছে তাকে এবং তার অভিনয় প্রশংসা কুড়ায়।

 

 

জান্নাতুল ঐশী : এই নায়িকা ‘রাত জাগা ফুল’ সিনেমা দিয়ে পরিচিতি পান। এ ছাড়া ‘মিশন এক্সট্রিম’ সিনেমা দিয়েও বেশ পরিচিতি এসেছে ঐশীর। ‘আদম’ নামের একটি সিনেমায়ও কাজ করেছেন। এছাড়া ‘মিশন এক্সট্রিম-টু’ সিনেমার নায়িকাও তিনি।

 

শাহনাজ সুমি : আলোচিত পরিচালক গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘পাপ পুণ্য’ সিনেমা দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক ঘটে শাহনাজ সুমির। ‘দামাল’ নামের আরেকটি সিনেমায় অভিনয় করেছেন।

 

মন্দিরা : মন্দিরা তার ক্যারিয়ারে প্রথম সিনেমায় পরিচালক হিসেবে পেয়েছেন নামি পরিচালক গিয়াস উদ্দিন সেলিমকে। সাড়া জাগানো গল্প ‘কাজল রেখায়’ অভিনয় করে দর্শক নজর কেড়েছেন তিনি।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026