1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

বাগেরহাটে মাদ্রাসাছাত্রী ধর্ষণের ঘটনায় অধ্যক্ষ গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ এপ্রিল, ২০১৯
  • ২৩৭ বার দেখা হয়েছে

বাগেরহাট প্রতিনিধি, বাগেরহাটের রামপালে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ঘটনার দায়ের মামলায় মাদ্রাসার অধ্যক্ষ ওলিয়ার রহমানকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার শরাফপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ নিয়ে শিশু ধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে পুলিশ গ্রেপ্তার করল।

এর আগে শুক্রবার দুপুরে শিশুটির এক মামা বাদী হয়ে মাদ্রাসার অধ্যক্ষ ওলিয়ার রহমান ও মুদিদোকানি ফেরদৌস শেখসহ চারজনের বিরুদ্ধে রামপাল থানায় মামলা করেন। ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল দুপুরে পুলিশ ফেরদৌস শেখ (১৮) নামের এক মুদি ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ফেরদৌস শেখ রামপাল উপজেলার শরাফপুর গ্রামের বাসিন্দা। ওলিয়ার রহমান স্থানীয় শরাফপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ। তাঁদের আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজ দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে ধর্ষণের শিকার শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, ‘মাদ্রাসায় শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় তার মামা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। আমরা চারজনের মধ্যে মাদ্রসা অধ্যক্ষ ওলিয়ার রহমানসহ দুজনকে গ্রেপ্তার করেছি। বাকি দুজনকে ধরতে পুলিশ কাজ করছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা মশিউর রহমান বলেন, ‘আমরা মেয়েটির ডাক্তারি পরীক্ষা করেছি। প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত এখনই কোনো মন্তব্য করতে পারছি না।’
ফকিরহাটে নানাবাড়িতে থেকে রামপাল উপজেলার একটি মাদ্রাসার ছাত্রীনিবাসে থেকে পড়ালেখা করছিল শিশুটি। মাদ্রসার সামনের মুদিদোকানি ফেরদৌসের সঙ্গে মেয়েটির পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে ১১ এপ্রিল রাতে মুদিদোকানি ফেরদৌস কৌশলে মেয়েটিকে একটি ঘরে নিয়ে ধর্ষণ করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026