1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

পদ্মায় গোসল করতে নেমে প্রাণ গেল ৩ কিশোরের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২৬৭ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মহানগরীর শ্যামপুর বালুর ঘাট দিয়ে পদ্মায় গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে বিকেল পৌনে ৩টার দিকে তাদের তিনজনের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলো পবা উপজেলার কাটাখালির বাখরা বাঁশ দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা রেন্টুর ছেলে যুবরাজ (১২), নুর ইসলামের ছেলে নুরুজ্জামান (১৪), লিটনের ছেলে আরিফ (১৪)। তারা তিনজনই মাদরাসার শিক্ষার্থী।

আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা জানান, মঙ্গলবার দুপুরে ওই তিন কিশোর একসঙ্গে নদীতে গোসল করতে নামে। এ সময় তারা স্রোতের তোড়ে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ডুবুরি ইউনিট গিয়ে পদ্মা নদীতে তাদের উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করে। পরে বিকেল পৌনে ৩টার দিকে ঘটনাস্থলের পাশ থেকেই তিন শিশুর মরদেহ উদ্ধার করে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026