1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

দাঁড়িয়ে থাকা দুই অটোরিকশাকে ট্রাকের ধাক্কা, নিহত ৫

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ এপ্রিল, ২০১৯
  • ২০৮ বার দেখা হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি;
ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা দুই অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। আজ শনিবার বেলা ১১টার দিকে শম্ভুগঞ্জ-আলালপুর গ্রামে ময়মনসিংহ-শেরপুর সড়কে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম পাওয়া গেছে। তিনি হলেন- ফুলপুর উপজেলার হতিবান্দা গ্রামের ইন্নছ আলী (৫৫)। তাৎক্ষণিকভাবে হতাহত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, আলালপুর গ্রামে প্রথমে দুটি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরপরই তারাকান্দা ময়মনসিংহগামী একটি ট্রাক আলালপুরে পৌঁছালে চাকা পাংচার হয়ে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই দুটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এ ঘটনায় অটোরিকশার চালকসহ চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। পরে আহত অবস্থায় চারজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজন মারা যান।

আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026