1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা!

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ২৪১ বার দেখা হয়েছে

ব্যবহারে সহজ পদ্ধতি এবং উন্নত সুরক্ষা ব্যবস্থার জন্য সবার কাছেই যোগাযোগমাধ্যম মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ খুবই জনপ্রিয়। ব্যবহারকারীদের আরও ভালো অভিজ্ঞতা দিতে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ চালুর পর এবার যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা।

মেটার মালিকানাধীন প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়া এ নতুন সুবিধায় চ্যাট করা যাবে আরও সহজে। এআই চ্যাটবটে প্ল্যাটফর্মটি কাজ করবে চ্যাটজিপিটির মতো। এই চ্যাটবটে প্রয়োজনীয় প্রশ্ন করতে পারেন ব্যবহারকারী। নিমিষেই মিলবে উত্তর।

মেটা জানিয়েছে, এআই চ্যাটবটের সঙ্গে বেশি কিছু ইউজারদের যুক্ত করাই আপাতত হোয়াটসঅ্যাপের লক্ষ্য। তবে আপাতত কয়েকটি দেশের ব্যবহারকারীরা এই ফিচারের সুবিধা পাবেন। হোয়াটসঅ্যাপ চালুর পর ওপরে ডান দিকে মিলবে অপশন।

এদিকে হোয়াটসঅ্যাপের সঙ্গে ইনস্টাগ্রাম যুক্ত করা হচ্ছে বলে জানা গেছে। মেটা জানিয়েছে, হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের এসব নতুন ফিচার চালু হওয়ার আগে বিটা ভার্সনে টেস্ট করা হবে। এখন অ্যান্ড্রয়েড বিটা সংস্করণে একটি ফিচার খুঁজে পাওয়া গেছে, যেখানে ব্যবহারকারীরা ইনস্টাগ্রামে তাদের হোয়্যাটসঅ্যাপ স্ট্যাটাস শেয়ার করতে পারবেন। এই ফিচার ইতোমধ্যেই আইওএস ভার্সনে পাওয়া যাচ্ছে। এর আগে ফেসবুক ও ইনস্টাগ্রাম এবং ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ক্রস পোস্ট করার অপশন চালু করা হয়েছিল।

নতুন এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম উভয় জায়গায় স্ট্যাটাস শেয়ার করার সুবিধা পাবেন। যদিও এতদিন ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম দুই জায়গাতেই একই স্ট্যাটাস বা স্টোরি শেয়ার করতে আলাদা অ্যাপে গিয়ে দুবার শেয়ার করতে হতো।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026