1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

আগামী ৭ দিন আবহাওয়া কেমন হবে, জানাল অধিদপ্তর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২২৮ বার দেখা হয়েছে

বৃষ্টিপাতের প্রবণতা বাড়ায় এপ্রিলের মতো তীব্র বা অতিতীব্র তাপপ্রবাহের আপাতত কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে চলতি সপ্তাহে মৃদু তাপপ্রবাহের দেখা মিলতে পারে। সোমবার (১৩ মে) আবহাওয়াবিদ একেএম নাজমুল হক এমন তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমাদের গাণিতিক মডেলগুলো বলছে চলতি সপ্তাহে মৃদু তাপপ্রবাহ দেখা দিতে পারে। তবে সেটা কেবল দেশের পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় হতে পারে।

আগামী সাতদিনে মাঝারি ধরনের তাপপ্রবাহেরও কোনো শঙ্কা দেখা যাচ্ছে না। তবে মে মাসে যেহেতু তাপমাত্রা বেশি থাকার ইতিহাস অতীতে রয়েছে, সেহেতু তাপমাত্রা কোথাও কোথাও বাড়তেও পারে৷ কেননা, মে মাসের এখনও ১৭ দিন বাকি। শেষের দিকে কী হবে তা এখন শতভাগ নিশ্চিত করে বলা যায় না।

তিনদিনের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার (১৪ মে) সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগসমূহের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবার সকাল থেকে বুধবার (১৫ মে) সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগসমূহের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. বাড়তে পারে।

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার (১৬ মে) সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগসমূহের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026