1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’ নির্দিষ্ট সময়ের জন্য এটিএম-অনলাইন সেবা বন্ধ যেসব ব্যাংকের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের

নারায়ণগঞ্জে ৪১০ টন মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ, ৫০ লাখ টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯
  • ১৯৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকায় ২টি কোল্ড স্টোরেজে (হিমাগার) অভিযান চালিয়ে প্রায় ৪১০ টন মেয়াদোর্ত্তীর্ণ নষ্ট খেজুর জব্দ করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান-১১’র একটি টিম। এসময় একটি কোল্ড স্টোরেজকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার দুপুরে র‍্যাব ১১ এর ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। এতে উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার, র‍্যাব ১১ এর সিনিয়র এএসপি আলেপউদ্দিন, সিনিয়র এএসপি জসিমউদ্দিন প্রমুখ।
আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে এসব খেজুর বাজারে সরবরাহ করার জন্যই মজুদ করা হয়েছিল বলে জানায় র‍্যাব। এসময় অপর একটি কোল্ড স্টোরেজ থেকে কয়েক কার্টুন আপেল ও মালটা জব্দ করা হয়, যা মেয়াদোত্তীর্ণ ছিল।

র‌্যাব ১১ এর সিনিয়র এএসপি আলেপ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুটি কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে প্রায় ৪১০ টন মেয়াদোত্তীর্ণ নষ্ট খেজুর জব্দ করা হয়েছে। এসময় একটি কোল্ড স্টোরেজকে ৫০ লাখ অর্থদণ্ড করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026