1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

বৈষম্য কমাতে মিলিত হচ্ছেন বিশ্বের সংসদ সদস্যগণ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭
  • ২৩৮ বার দেখা হয়েছে

বিশ্ব থেকে সকল ধরনের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অসমতা দূর করার কার্যকর উদ্যোগ গ্রহণের উদ্দেশ্যে বিশ্বের ১৩২টি দেশের ৬৫০ জন সংসদ সদস্য ১ থেকে ৫ এপ্রিল ঢাকায় মিলিত হচ্ছেন।
বাংলাদেশ জাতীয় সংসদের আমন্ত্রণে ১৩৬তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে ৫৩ জন স্পিকারসহ বিশ্বের বিভিন্ন দেশের সংসদ সদস্যগণ আর্থিক ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণের বিষয়ে ক্রমবর্ধমান বৈষম্য কমাতে সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করবেন। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রখ্যাত শিশু অধিকার কর্মী কৈলাশ সত্যার্থী ২ এপ্রিলের উদ্বোধন পর্বে মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন।
আইপিইউ’র সদস্যরা উন্নয়নের চালিকাশক্তি হিসেবে আর্থিক ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করতে সিদ্ধান্ত গ্রহণ করবেন। শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত আইপিইউ’র স্থায়ী কমিটি বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সদস্য রাষ্ট্রসমূহের অভ্যন্তরীণ যে কোনো ধরনের হস্তক্ষেপ বিষয়ে আলোচনা করবে এবং প্রয়োজনীয় প্রস্তাব পেশ করবে।
সম্মেলনে নারী সংসদ সদস্য ফোরামের ২৫তম অধিবেশন অনুষ্ঠিত হবে। আর্থিক সেবা প্রদানের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূর করাসহ অন্যান্য বিষয়ে ২০৭ জনেরও বেশি নারী সংসদ সদস্য এ অধিবেশনে অংশগ্রহণ করবেন।
এছাড়া তরুণ সংসদ সদস্যদের দৃষ্টিভঙ্গী তুলে ধরতে আইপিইউ ইয়ং পার্লামেন্টারিয়ান ফোরাম এবং সংসদ সদস্যদের মানবাধিকার বিষয়ে ‘কমিটি অন দ্য হিউম্যান রাইটস অভ্ পার্লামেন্টারিয়ানস’ এ সম্মেলনে আলাদা আলাদাভাবে আলোচনায় বসবে।
#

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026