1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

ভুয়া অ্যাপ চিনবেন যেভাবে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ২০৬ বার দেখা হয়েছে

আমরা অনেক সময় আসল অ্যাপ চিনতে না পারায় ভুয়া অ্যাপ ডাউনলোড করে ফেলি। কিন্তু জানেন কি? স্মার্টফোনে ভুয়া অ্যাপ ডাউনলোড করলে ব্যক্তিগত তথ্য বেহাত হতে পারে। জানতে হবে কিভাবে ভুয়া অ্যাপ চিহ্নিত করা যায়। এটা চিহ্নিত করার কিছু পদ্ধতি আছে। এগুলো জানা থাকলে বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে।

ভুয়া অ্যাপ চেনার উপায়
১. গুগল প্লে স্টোরে অ্যাপটির বিষয়ে সব কিছু পড়ে ও জেনে নিন। অ্যাপ রিভিউ এবং রেটিং পড়ুন। যেকোনো বৈধ অ্যাপে সাধারণত ভালো রিভিউ এবং বেশি রেটিং থাকে।

২. ডাউনলোডের সংখ্যা দেখেও অ্যাপটি সম্পর্কে বুঝতে পারবেন। যদি একটি অ্যাপ বেশি ডাউনলোড করা হয়ে থাকে, তবে তা ভুয়া হওয়ার সম্ভাবনা কম।

৩. যখন একটি অ্যাপ ইনস্টল করেন, তখন এটি আপনার ডিভাইসে কিছু ফিচার অ্যাক্সেস করার জন্য নির্দিষ্ট অনুমতি চাইবে। যদি কোনো ব্যক্তিগত ডেটার অ্যাক্সেস চায়, সেক্ষেত্রে সতর্ক হতে হবে।

৪. অ্যাপটির অফিশিয়াল ওয়েবসাইট বা অ্যাপ স্টোরের বাইরে ওয়েব ভার্সন আছে কি না তা দেখে নিন।

৫. কিছু জনপ্রিয় অ্যাপের নকল বা ক্লোন ভার্সন থাকতে পারে। তাই ডাউনলোড করার আগে দেখে নিন, আপনি অফিশিয়াল ডেভেলপার থেকে অ্যাপটি ডাউনলোড করছেন কি না।

৬. গুগল প্লে স্টোর থেকে সরাসরি অ্যাপ ডাউনলোড করুন। অজানা কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026