1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১ নোবেল ইতিহাসে ক্যুরি পরিবারের অনন্য রেকর্ড শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ জোয়ারের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াই করে টিকে থাকে সুন্দরবনের বন্যপ্রাণীরা দেশের ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ১০ সদস্য গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ২০১ বার দেখা হয়েছে

 

 

ডিজিটাল ডেস্ক

ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এসময় বিপুল পরিমাণ টিকিট জব্দ করা হয়েছে। শুক্রবার (১৪ জুন) বিকালে র‍্যাব-৩ থেকে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানায়, বৃহস্পতিবার (১৩ জুন) রাতে রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সোহেল রানা, মো. মাহবুবুর রহমান, মো. বকুল হোসেন, মো. শিপন আহমেদ, মো. আরিফ, শাহাদাত হোসেন, মো. মনির, শিপন চন্দ্র দাস, মনির আহমেদ এবং মো. রাজা মোল্লা।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় দেশের বিভিন্ন প্রান্তের ট্রেনের বিপুল পরিমাণ টিকিট। দেশব্যাপী ট্রেনের টিকিট কালোবাজারি চক্রটি সংঘবদ্ধভাবে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ রেলওয়ের প্রায় সব ট্রেনের টিকিট কালোবাজারি করে আসছিল। তারা দীর্ঘদিন যাবৎ টিকিট বুকিংয়ের জন্য চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত হয়ে টিকিট কালোবাজারি করে আসছে। বিশেষ করে ঈদ, পূজা, সাপ্তাহিক ছুটিসহ বিশেষ ছুটির দিনকে উপলক্ষ করে ওই ব্যক্তিরা বিভিন্ন কারসাজির মাধ্যমে সাধারণ সময়ের তুলনায় অধিক সংখ্যক টিকিট সংগ্রহ করত।

গ্রেপ্তার ব্যক্তিরা র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছে, টিকিট বিক্রির টাকা সিন্ডিকেটের হোতাসহ সহযোগীদের মাঝে ভাগাভাগি হতো। এই অর্থ কখনো তারা নগদ হাতে-হাতে বুঝিয়ে দিতেন, আবার কখনো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করতেন। সিন্ডিকেটের প্রত্যেক সদস্য অবৈধভাবে ট্রেনের টিকিট বিক্রি করে প্রতি মাসে ২০-২৫ হাজার টাকা উপার্জন করতেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026