1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

মোড়ে মোড়ে ৪৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কোরবানির মাংস!

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ২২৬ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

রাজধানী ঢাকায় কোরবানি শেষে গরিব-অসহায় মানুষের মাঝে মাংস বণ্টস করেছেন অনেকেই। সেসব মাংস সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করছেন কেউ কেউ। দাম কম হওয়ায় ক্রেতা উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সোমবার (১৭ জুন) দুপুরের পর রাজধানীর লালবাগ, বংশাল, কারওয়ান বাজার, বাবুবাজারসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতে দেখা যায় কোরবানির মাংস।

যেখানে বাজারের দামের চেয়ে অনেক কম দামে পাওয়া যাচ্ছে গরু ও ছাগলের মাংস।
কারওয়ান বাজারে কোরবানির মাংস বিক্রি করা জয়নাল বলেন, ‘শহরের বিভিন্ন স্থান থেকে পশুর মাংস, মাথা, পা, হাড় সংগ্রহ করে বিক্রি করছি। কম দামে পাওয়ায় নিম্ন আয়ের অনেক মানুষ মাংস কিনছে।’

আরেক বিক্রেতা জাকের আলী বলেন, ‘বাজারে প্রতি কেজি গরুর মাংস কিনতে গেলে দাম নেয় ৮০০-৯০০ টাকা।

সংগ্রহ করা এসব মাংস মাত্র ৪৫০ থেকে ৬৫০ টাকায় বিক্রি করছি। মাংসের পাশাপাশি ১৫০-২০০ টাকায় বিক্রি হচ্ছে ভুঁড়ি।’
নোমান নামের এক ক্রেতা বলেন, ‘কোরবানি দেওয়ার সামর্থ্য নেই। বাজারেও মাংসের দাম চড়া।

তাই ঈদের দিন মাংস খাওয়ার আশায় রাস্তার পাশ থেকে মাংস কিনেছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ক্রেতা বলেন, ‘প্রতিবছরই কোরবানির সময় রাস্তার ধারে মাংস বিক্রি হয়। এখানে কম দামে মাংস পাওয়া যায়। যা দিয়ে পরিবারের সবাই একবেলা পেট ভরে গরুর মাংস খেতে পারি।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026