1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭
  • ২১৫ বার দেখা হয়েছে

জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ৩৩তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে কমিটির সদস্য ফজিলাতুন নেসা, সালমা ইসলাম, রিফাত আমিন ও মনোয়ারা বেগম অংশগ্রহণ করেন।
কমিটি বাংলাদেশ শিশু একাডেমিতে কোমলমতি শিশুদের সঠিকভাবে প্রশিক্ষণের দিক নির্দেশনা দেয়ার প্রতি গুরুত্বারোপ করে সকল জেলা কর্মকর্তা ও প্রত্যেক জেলা হতে শিশু প্রতিনিধিদের সাথে কেন্দ্রীয় পর্যায়ে সমন্বয় সভা আয়োজনের সুপারিশ করে।
বৈঠকে বাংলাদেশ শিশু একাডেমির ওয়েবসাইটকে শিশুবান্ধব করে সাজানোর সুপারিশ করা হয়। ওয়েবসাইটে শিশুতোষ সিনেমা, গেইম এবং শিশু একাডেমি প্রকাশিত বইগুলোর ই-বুক ভার্সন রাখার সুপারিশ করা হয়।
কমিটি জীবন দক্ষতা বৃদ্ধির জন্য কিশোর-কিশোরী ক্লাব গঠন এবং তাদের জন্য ১ বছর মেয়াদি প্রশিক্ষণ আয়োজনের সুপারিশ করে। প্রশিক্ষণে আধুনিক ও যুগোপযোগী ট্রেন্ড অন্তর্ভুক্ত করার সুপারিশ করে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026