1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭
  • ২২০ বার দেখা হয়েছে

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ১২তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ডা. দীপু মনি’র সভাপতিত্বে কমিটির সদস্য ও পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মুহাম্মদ শাহরিয়ার আলম, মুহাম্মদ ফারুক খান, মো. সোহরাব উদ্দিন এবং বেগম মাহজাবিন খালেদ বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে মহান জাতীয় সংসদ কর্তৃক ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণার পরিপ্রেক্ষিতে ১৯৭১ সালে পাকিস্তান কর্তৃক বাংলাদেশে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্য গৃহীত কার্যক্রম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি এবং প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফর ও আসন্ন ভারত সফর সম্পর্কে আলোচনা হয়।
কমিটি বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনের প্রত্যেকটি নিজস্ব ভবন রক্ষণাবেক্ষণের সুপারিশ করে। এছাড়া যে সমস্ত দেশে বাংলাদেশ মিশনের নিজস্ব ভবন নেই ঐসমস্ত দেশে ভূমি পাওয়া গেলে মিশনের জন্য ভবন তৈরিরও সুপারিশ করে।
বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বহুপাক্ষিক কূটনৈতিক কার্যক্রম বেগবান করার সুপারিশ করা হয়। এছাড়া বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসসমূহে কর্মরত স্থানীয় ভিত্তিক কর্মচারীদের নিয়োগ ও ভাতাদি সুষমকরণের সুপারিশ করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026