1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১ নোবেল ইতিহাসে ক্যুরি পরিবারের অনন্য রেকর্ড শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ জোয়ারের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াই করে টিকে থাকে সুন্দরবনের বন্যপ্রাণীরা দেশের ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

কিছুতেই কেন কমে না জলাবদ্ধতা এক যুগে খরচ ৩৫০০ কোটি টাকা রাজনৈতিক সদিচ্ছার তাগিদ নগর বিশেষজ্ঞদের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২১৭ বার দেখা হয়েছে

রাজধানীর খালগুলো দখলের কারণে সংকুচিত, যত্রতত্র ময়লা আবর্জনায় ভরাট, জলাশয় ভরাট, অপর্যাপ্ত এবং বিকল ড্রেনেজ ব্যবস্থা, কংক্রিট আচ্ছাদিত এলাকা বৃদ্ধি পাওয়াসহ নানা কারণে জলাবদ্ধতা হচ্ছে। জলাবদ্ধতার কারণগুলো চিহ্নিত হলেও স্থায়ী সমাধানের কার্যকর কোনো উদ্যোগ নেই। ফলে একটু বৃষ্টি হলেই ঢাকার প্রধান সড়কসহ অলিগলি, দোকান ও বাসাবাড়ি ডুবে যায়। মালামাল নষ্টে বিপুল ক্ষয়ক্ষতিসহ ভোগান্তিতে পড়ে নগরবাসী। অথচ জলাবদ্ধতা নিরসনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং ঢাকা ওয়াসা গত এক যুগে সাড়ে ৩ হাজার কোটি টাকা খরচ করেছে। তারপরও একটু ভারী বৃষ্টি হলে তলিয়ে যায় ঢাকার অধিকাংশ এলাকা। খাল ভরাট, ড্রেনেজ ব্যবস্থায় বিকল, জলাশয় ভরাট, পরিকল্পনা বাস্তবায়নের অভাব জলাবদ্ধতার জন্য দায়ী বলে মনে করছেন নগর বিশেষজ্ঞরা।

গত শুক্রবার ছয় ঘণ্টায় নগরীতে ১৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ বৃষ্টিতে রাজধানীর প্রধান সড়কসহ অলিগলি, দোকান ও বাসাবাড়িতে পানি ঢুকে যায়। বিশেষ করে ধোলাইখাল, শাঁখারী বাজার, রায়সাহেব বাজারসহ পুরান ঢাকার অধিকাংশ এলাকা তলিয়ে  যায়। এ ছাড়া মতিঝিল, টিকাটুলী, খিলগাঁও, রামপুরা হাজীপাড়া, মৌচাক, গ্রিনরোড, পান্থপথ, মিরপুরসহ দুই সিটি করপোরেশনের অধিকাংশ এলাকায় পানি জমে যায়। যদিও গত তিন বছরে ঢাকা দক্ষিণ সিটি ২৫৯টি জলাবদ্ধ স্থান চিহ্নিত করেছে। একই সঙ্গে উত্তর সিটি চিহ্নিত করেছে ১০৩টি স্থান। দুই সিটি এসব এলাকায় সমাধানে কাজ করলেও জলাবদ্ধতা হচ্ছেই।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026