1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’ নির্দিষ্ট সময়ের জন্য এটিএম-অনলাইন সেবা বন্ধ যেসব ব্যাংকের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের

বাসে নার্সকে ধর্ষণ-হত্যা; বাসচালকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ মে, ২০১৯
  • ২২৪ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে চলন্ত বাসে নার্স শাহিনুর আক্তার তানিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি বাসচালক নূরুজ্জামান নূরু আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে গতকাল শনিবার বিকালে তিনি জবানবন্দি প্রদান করেন। কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, গত সোমবার তানিয়াকে ধর্ষণ ও হত্যার পর ঐদিন রাতেই পুলিশ বাসের চালক নুরুজ্জামান ও হেলপার লালন মিয়াসহ পাঁচজনকে গ্রেফতার করে। গত বুধবার তাদেরকে আদালতে হাজির করে আটদিনের রিমান্ডে নেওয়া হয়।
এদিকে, তানিয়া ধর্ষণ ও হত্যার ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে বাজিতপুরের গজারিয়া বিলপাড় এলাকাসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

এ সময় কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রবিবার বিকালে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপারের কার্যালয়ে এ সংক্রান্ত প্রেস ব্রিফিং করার কথা রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026