1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’ নির্দিষ্ট সময়ের জন্য এটিএম-অনলাইন সেবা বন্ধ যেসব ব্যাংকের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের

দেশের তিন জেলায় দুদকের অভিযান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ মে, ২০১৯
  • ২৩৭ বার দেখা হয়েছে

দেশের তিনটি জেলা যশোর, পাবনা ও লক্ষ্মীপুরে একযোগে দুনীর্তি বিরোধী অভিযান পরিচালনা করেছে দুনীর্তি দমন কমিশন (দুদক)। রোববার (১২ মে) বিকেলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, যশোর জেলার কেশবপুরে সরকারি খাসজমি দখল করে মাছের ঘের তৈরির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক সমন্বিত জেলা কার্যালয়, যশোরের উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাতের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। দুদক টিমে সহকারী কমিশনার (ভূমি) ও সার্ভেয়ারের সমন্বয়ে অভিযান পরিচালনা করে দেখে, ৩৩৫ ফুট সরকারি রাস্তা দখল করে স্থানীয় এক ইউপি সদস্য এ মাছের ঘের করেছেন।

সমন্বিত টিম পরিমাপ করে দেখে, ৫৫ ফুট চওড়া রাস্তার মাত্র তিন ফুট ব্যবহারযোগ্য রয়েছে, অবশিষ্ট পুরোটাই দখল হয়েছে। দুদক টিমের এ পর্যবেক্ষণকে আমলে এনে অতিসত্বর ওই জমির সীমানা চিহ্নিত করা হবে বলে জানান সহকারী কমিশনার।

স্থানীয় জনসাধারণ জানান, ওই এলাকায় এরকম আরও সরকারি খাসজমি দখল করা হয়েছে। জমিগুলো উদ্ধারে তারা দুদককে অভিযান চালানোর অনুরোধ করেন।

এছাড়া পাবনা জেলার সুজানগর থানার পদ্মা নদীর তীরে বালু উত্তোলনের অভিযোগের পরিপ্রেক্ষিতে সমন্বিত জেলা কার্যালয়, পাবনার একটি টিম অভিযান পরিচালনা করে। দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আসা অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে অভিযোগের প্রাথমিক সত্যতা পায় দুদক টিম। তারা এই অবৈধ বালু উত্তোলন বন্ধে স্থানীয় প্রশাসনকে অনুরোধ করে।

অপরদিকে লক্ষ্মীপুর পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেছে সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালীর একটি টিম। টিম সেবাপ্রত্যাশীদের সঙ্গে কথা বলে। দুদক টিমের উপস্থিতি আঁচ করতে পেরে দালালরা পালিয়ে যায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026