1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

শ্রীলঙ্কায় মুসলিমদের দোকান ও মসজিদে হামলা, কারফিউ জারি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ মে, ২০১৯
  • ২০০ বার দেখা হয়েছে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুরু হওয়া বিতর্কের জেরে শ্রীলঙ্কায় মসজিদ ও মুসলিমদের দোকানপাটে এলোপাতাড়ি পাথর ছুড়েছে স্থানীয় লোকজন। দেশটির পশ্চিম উপকূলীয় শহর চিলাওতে এই হামলা চালানো হয়। খবর রয়টার্সের।

খবরে বলা হয়েছে, গত রবিবার এ ঘটনা ঘটেছে। দেশটির প্রশাসন এ ঘটনার পর সেখানে কারফিউ জারি করেছে।

শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকেরা জানিয়েছেন, উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চিলাউ পুলিশ এলাকায় সোমবার ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

পরে পুলিশ জানায়, কারফিউ ভোর ৪টায় প্রত্যাহার করা হবে। ফেসবুকে পোস্টের লেখক আব্দুল হামিদ মোহাম্মদ হাসমারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শ্রীলঙ্কার বিভিন্ন মুসলিম সংগঠনের দাবি, বিভিন্ন স্থান থেকে মুসলিম সম্প্রদায়ের ওপর হয়রানির শিকার হওয়ার কয়েক ডজন অভিযোগ পেয়েছেন তারা।

আরো পড়ুন: বুরকিনা ফাসোর গির্জায় বন্দুক হামলা, নিহত ৬

গত ২১ এপ্রিল শ্রীলঙ্কার চার্চে ও অভিজাত হোটেলে হামলা চালায় জঙ্গিরা। এতে ২৫০ এর বেশি লোক নিহত হয়। আহত হয় পাঁচ শতাধিক। এরপর থেকে দেশটিতে ব্যাপক অভিযান ও ধরপাকড় চালায় দেশটির নিরাপত্তা বাহিনী।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026