1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন ২০২৬: বিদেশনির্ভরতা ও চিকিৎসা ব্যয় কমার আশা মাগুরায় কুমড়ো ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন গৃহিণীরা মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা

বাংলাদেশের সম্পদে সিঙ্গাপুরে সাম্রাজ্য

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৫০ বার দেখা হয়েছে

দেশের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ, জ্বালানি ও টেলিকম খাতে একক আধিপত্য সামিট গ্রুপের। মূলত আওয়ামী লীগ সরকারের আমলেই এসব খাতে ব্যবসা শুরু করে প্রতিষ্ঠানটি। প্রতিযোগিতা ছাড়া বিভিন্ন প্রকল্প আর সরকারি নানা সুবিধা পেয়ে গত দেড় দশকে সামিট গ্রুপের ব্যবসা ফুলেফেঁপে উঠেছে।

বিদ্যুৎ-জ্বালানির ওপর ভর করে একসময়ের জুতা, চিটাগুড় ব্যবসায়ী দেশের গন্ডি পেরিয়ে এখন সিঙ্গাপুরের শীর্ষ ৫০ তালিকায় স্থান করে নিয়েছেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। তিনি এক যুগের বেশি সময় সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা। সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল সিঙ্গাপুরে নিবন্ধিত। সেজন্য বাংলাদেশে ব্যবসা করলেও এ কোম্পানির সম্পদের হিসাব করা হয় সিঙ্গাপুরে।

তবে সামিট বরাবরই বলে আসছে যে তারা কোনো সরকারি সুবিধা নেয়নি। যোগ্যতা দিয়েই তারা ব্যবসা করছে।

১৯৭৩ সালে ব্যবসা শুরু করলেও ১৯৯৬ এবং ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক ঘনিষ্ঠতার কারণেই প্রতিষ্ঠানটির ব্যাপক উল্লম্ফন হয়েছে বলে অনেকেই মনে করেন। সামিটের কর্ণধার মুহাম্মদ আজিজ খানের এক ভাই অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রভাবশালী নেতা এবং মন্ত্রী ছিলেন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026