1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

অতিরিক্ত দামে পন্য বিক্রি করায় ৬ দোকানকে জরিমানা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ মে, ২০১৯
  • ২৪৭ বার দেখা হয়েছে

রাজধানীর মিরপুরের ১ নম্বর গোলচত্ত্বর এলাকায় ৬টি দোকানের মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ১১ মে শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাজার মনিটরিংয়ের অভিযানে এসব জরিমানা করা হয়। ভোক্তা অধিকারের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল জানান, মাংস ও নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যে সিটি করপোরেশনের নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রয়ের অভিযোগে এসব জরিমানা করা হয়।

অভিযানে মিরপুর-১ নম্বর গোলচত্বর এর পাশে আনোয়ারের মাংসের দোকানে মূল্যতালিকা না থাকায় ১০ হাজার টাকা, সিটি করপোরেশনের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গরুর মাংস বিক্রির অপরাধে খোকনের মাংসের দোকানকে ৫ হাজার টাকা, ভট্টর মাংসের দোকানকে ৫ হাজার টাকা, মায়ের দোয়া মাংসের দোকানকে ১০ হাজার টাকা এবং পেঁয়াজের দাম বেশি রাখায় জিমার্টকে ২০ হাজার টাকা এবং একই অপরাধে প্রিন্স বাজারকে ২০ হাজার টাকাসহ ৬ প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করে। অভিযানে সহায়তা করেন শাহ আলী থানা পুলিশ সদস্যরা।

আব্দুল জব্বার মন্ডল বলেন,রমজানে বাজারে ভেজাল ও নির্ধারিত মূল্যের অধিক মূল্যে বিক্রয়সহ ভোক্তাদের নানা অভিযোগের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করছি আমরা। অভিযোগ প্রমাণিত হওয়ায় শনিবার মিরপুর-১ এর ৬ টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরণের কাজ আবার করলে জরিমানার পাশাপাশি কারাদন্ডও হতে পারে বলে তাদেরকে সতর্ক করা হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026