1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

ফালুসহ ৪ জনের বিরুদ্ধে দুবাইয়ে অর্থ পাচারের মামলা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ মে, ২০১৯
  • ২৯০ বার দেখা হয়েছে

দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অবৈধভাবে দুবাইয়ে ১৮৩ কোটি ৯২ লাখ টাকা পাচারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বিএনপি নেতা মোহাম্মাদ মোসাদ্দেক আলী ফালু ও আরএকে গ্রুপের এমডিসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার উত্তরা মডেল থানায় দুদকের সহকারী পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন- বিএনপি নেতা ও রোজা প্রোর্পাটিজ লিমিটেড, রাখেন ডেভেলমেন্ট কোম্পানি ও ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেডের (এনটিভি) মোহাম্মদ মোসাদ্দেক আলী, আরএকে সিরামিকস ও রাখেন ডেভেলমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এ কে একরামুজ্জামান, স্টার সিরামিকস প্রাইভেট লিমিটেডের পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান, পরিচালক মো. আমির হোসাইন।

দুদক জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে দুর্নীতির মাধ্যমে বাংলাদেশে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তোলেন এবং ওই সমস্ত অবৈধ সম্পদ বিভিন্ন অবৈধ পন্থায় দুবাইতে পাচার করেন। তারা বিভিন্ন সময়ে ১৮৩ কোটি ৯২ লাখ টাকা স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে নিজেদের ভোগ দখলে রেখে পাচার বা পাচারের প্রচেষ্টায় থেকে অর্থ পাচারে অপরাধ করেছেন, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২), (৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। তাই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026